ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে নাশকতার মামলায় বিএনপির পাঁচ নেতা কারাগারে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ পাঁচজনের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও জায়রা জজ আদালতে নাশকতা মামলায় হাজিরা দিতে গেলে বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।


কারাগারে প্রেরণকৃত অন্য আসামিরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি শফি মেম্বার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ শিকদার।

ads
ads
ads

Our Facebook Page

↑